বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ঢাকা

ছাত্রীকে যৌন হেনস্তা: অভিযুক্ত শিক্ষক বরখাস্ত, ৩ জনকে শোকজ 

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ০৭:৩৬ পিএম

শেয়ার করুন:

P

পিরোজপুরে একটি প্রাইভেট কোচিং ব্যাচে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগে অভিযুক্ত পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মল চন্দ্র ভদ্রকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। 

এছাড়া দুই শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। 


বিজ্ঞাপন


বুধবার (১৭ জুন) বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বরখাস্তের আদেশটি দেওয়া হয়। 

এর আগে গত ৮ জুন নির্মল চন্দ্র ভদ্রকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তার জবাব সন্তোষজনক না হওয়ায় বুধবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে বরখাস্তাদেশে উল্লেখ করা হয়েছে।

এছাড়া ঘটনাটি যথাযথভাবে মোকাবিলায় অবহেলার অভিযোগে করিমুন্নেসা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহিদুল ইসলাম, টাইম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম এবং জেলা শিক্ষা কর্মকর্তাকে শোকজ করা হয়েছে।

অভিযোগ রয়েছে, গত ২২ মে পিরোজপুর শহরের করিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী নির্মলের কাছে প্রাইভেট কোচিংয়ে গেলে তিনি তাকে যৌন নিপীড়ন করেন।


বিজ্ঞাপন


এই ঘটনায় অভিযুক্ত নির্মলের বিচার দাবি করে সোমবার পিরোজপুর শহরে বিক্ষোভ মিছিল করে করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আলাউদ্দিন ভূঁইয়া জনি বলেন, গত ২২ মে যৌন নিপীড়নের ঘটনা ঘটলেও দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং জেলা শিক্ষা কর্মকর্তার অবহেলার কারণে সময় মতো স্থানীয় প্রশাসন বিষয়টি জানতে পারেনি। ঘটনার অনেক পরে ৯ জুন বিষয়টি সবার নজরে আসে। এ কারণে সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এদিকে ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের জন্য বুধবার জেলা প্রশাসন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে ডিসির কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর