বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ঢাকা

বীরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক নিহত

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ০৬:৪৩ পিএম

শেয়ার করুন:

চরভদ্রাসনে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

দিনাজপুরের বীরগঞ্জে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আবু জাফর আল মুনসুর (৪৩) নামের এক চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার ভোগনগর ইউনিয়নের ছোট বটতলী হোসেন ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত আবু জাফর আল মুনসুর রাজশাহী জেলার পবা উপজেলার হরিয়ানদহ পাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও থেকে দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হয় আবু জাফর আল মুনছুর। ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ উপজেলার ছোট বটতলী নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দশমাইল হাইওয়ের থানার (ওসি) নির্মূল চন্দ্র মোহন্ত জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর