বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ঢাকা

রংপুরে জুলাই হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান সোহেল রানা কারাগারে

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ০২:১২ পিএম

শেয়ার করুন:

রংপুরে জুলাই হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান সোহেল রানা কারাগারে
সোহেল রানা

বৈষম্যবিরোধী আন্দোলন পরবর্তী দায়ের হওয়া হত্যা ও আহতের দুই মামলায় রংপুর সদরের সদ্যপুস্করনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল রানার জামিন না মঞ্জর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম।


বিজ্ঞাপন


এর আগে বুধবার (১৭ জুন) রংপুরের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা না মঞ্জুর করেন।

সোহেল রানা সদ্যপুস্করনী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, রংপুর মহানগর কোতয়ালী থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় সোহেল রানা এজাহারভুক্ত ১০২ নম্বর এবং চার্জশিটভুক্ত ৮৭ নম্বর আসামি। এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আহত শহিদুল ইসলাম সাগরের দায়ের করা মামলায় তিনি এজাহারভুক্ত ১১০ নম্বর আসামি।

এই দুই মামলায় আত্মসমর্পণের পর সোহেল রানা জামিনের আবেদন করলে শুনানি শেষে তা নামঞ্জুর করেন আদালত। পরে তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় (আমলি কোতোয়ালী) আদালতের বিচারক মো. মামুনুর রশিদ ফয়সাল।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর