বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ঢাকা

বেড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শিশুর

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ১১:৩৬ পিএম

শেয়ার করুন:

বেড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শিশুর

ফেনীর সদর উপজেলার শর্শদী এলাকায় ট্রেনে কাটা পড়ে হুজাইফা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুজাইফা সদর উপজেলার বালিগাঁও এলাকার ইকবাল হোসেনের মেয়ে।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বাবা-মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে শর্শদী এলাকায় গিয়েছিল হুজাইফা। বিকেলে রেললাইন সংলগ্ন স্থানে খেলাধুলার সময় চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।


বিজ্ঞাপন


ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদুর রহমান বলেন, নানার বাড়িতে বেড়াতে এসে অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর