বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ঢাকা

রংপুরে নকল বীজ বিক্রির অভিযোগে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ১০:১৪ পিএম

শেয়ার করুন:

রংপুরে নকল বীজ বিক্রির অভিযোগে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

নকল বীজ বিক্রি ও প্যাকেটের গায়ে বিভ্রান্তিকর তথ্য প্রদর্শনের অভিযোগে রংপুরে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বুধবার (১৭ জুন) বিকেলে রংপুর নগরীর সিটি বাজারে যৌথভাবে এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও বীজ প্রত্যয়ন অধিদফতর।


বিজ্ঞাপন


অভিযানের সময় নকল বীজ ও বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্রির জন্য রাখা বীজের প্যাকেটে দামের কারসাজি, বিভ্রান্তিকর তথ্য এবং বিধিবহির্ভূত লেবেলিংয়ের প্রমাণ পাওয়া যায়। এসব অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় ব্যবসায়ীদের বীজ বিক্রির ক্ষেত্রে সরকারি বিধিমালা মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি কৃষকদের স্বার্থ রক্ষায় নকল ও নিম্নমানের বীজ বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, রংপুরের উপপরিচালক জাহাঙ্গীর আলম বলেন, বাজার মনিটরিং জোরদারের পাশাপাশি ভোক্তাদের অধিকার সুরক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে কৃষকদের যেন প্রতারণার শিকার হতে না হয়, সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে।

এদিকে, নকল ও নিম্নমানের বীজের বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকলে কৃষক এবং সাধারণ ভোক্তারা উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর