বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জে ৭০ লাখ টাকার ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ, আটক ২

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০৯:২৭ পিএম

শেয়ার করুন:

চাঁপাইনবাবগঞ্জে ৭০ লাখ টাকার ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ, আটক ২

চাঁপাইনবাবগঞ্জের খাসেরহাট ও সোনামসজিদ সীমান্ত থেকে ভারতীয় প্রায় ৭০ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ফেনসিডিলের বিকল্প দুই হাজার ৮৫ বোতল নেশাজাতীয় সিরাপ ও ৫৮৫ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) রাতে পৃথক দুটি অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পাশাপাশি একটি ট্রাক ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।


বিজ্ঞাপন


আটক ব্যক্তিরা হলেন মো. রিয়াদ হোসেন (২০) কুমিল্লার লাকসামের পাশাপুর গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে ও মো. নাঈম ইসলাম (১৮) শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের মামলত আলীর ছেলে।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ১০টার দিকে বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৫-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের সড়কে একটি বাংলাদেশি ট্রাকে অভিযান চালায়। এ সময় ট্রাকে থাকা সাতটি প্লাস্টিকের বস্তা থেকে ২০৮৫ বোতল নেশাজাতীয় এসকাপ সিরাপ জব্দ করা হয়।

ফেনসিডিলের বিকল্প এসব সিরাপের আনুমানিক বাজারমূল্য ৬৮ লাখ ৩৪ হাজার টাকা। এ সময় একজনকে আটক করে বিজিবি।

এর আগে, রাত সাড়ে ৯টার দিকে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৭৭/৩-এস হতে ০৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানাধীন বিনোদপুর ইউনিয়নের খাসেরহাট গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ৫৮৫ পিস ভারতীয় ইয়াবাসহ একজনকে আটক করা হয়। আটক দুই আসামির বিরুদ্ধে মামলা করে শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর