বুধবার, ১৭ জুন, ২০২৬, ঢাকা

কুমারখালীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় তিন ফার্মেসিকে জরিমানা

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০৮:৫২ পিএম

শেয়ার করুন:

কুমারখালীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় তিন ফার্মেসিকে জরিমানা
কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে বুধবার সন্ধ্যায় ফার্মেসিতে অভিযান চালিয়েছে প্রশাসন।

কুষ্টিয়ার কুমারখালীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ওষুধ কোম্পানির প্রচারণামূলক বা পরীক্ষামূলক ওষুধ রাখার অপরাধে তিন ফার্মেসি মালিককে ৩৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ জুন) সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে অভিযান চালায় প্রশাসন।


বিজ্ঞাপন


ওষুধ ও কসমেটিক্স আইনে আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার। আদালত পরিচালনায় সহযোগিতা করেন কুষ্টিয়া ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক মো. রহমতুল্লাহ ও থানা পুলিশ।

8642c620-5fb2-4345-accb-8a99531ccbd5

আদালত সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও কোম্পানির প্রচারণামূলক বা পরীক্ষামূলক ওষুধ রাখার অপরাধে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের শিপ্রা ফার্মেসির পরিচালক সঞ্জয় কুমারকে ২০ হাজার টাকা, মেসার্স রুবাইয়া ফার্মেসিকে, পরিচালক উজ্জ্বল হোসেনকে ১০ হাজার টাকা ও ইসলামীয়া ফার্মেসির পরিচালক নজরুল ইসলামকে ৮ হাজার টাকাসহ মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

22f7d117-78ed-472d-8b14-868cfa6fc955


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) নাভিদ সারওয়ার বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার অপরাধে তিন সন্ধ্যায় ফার্মেসিতে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর