শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ঢাকা

‘মাদক পুরো দেশকে পঙ্গু করে দিচ্ছে, প্রতিদিনই বাড়ছে আসক্তের সংখ্যা’

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০৭:৪২ পিএম

শেয়ার করুন:

‘মাদক পুরো দেশকে পঙ্গু করে দিচ্ছে, প্রতিদিনই বাড়ছে মাদকাসক্তের সংখ্যা’
ফেনী জেলা প্রশাসক মনিরা হক।

মাদকের ভয়াবহ ছোবল পুরো দেশকে পঙ্গু করে দিচ্ছে, দিন দিন মাদকাসক্তের সংখ্যা বাড়ছে, এতে যুবসমাজের একটি অংশ মাদকে জড়িয়ে পড়ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মাদকে আসক্ত হওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে। এজন্য মাদক নিয়ন্ত্রণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন ফেনী জেলা প্রশাসক মনিরা হক।

বুধবার (১৭ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফেনী জেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক, প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।


বিজ্ঞাপন


তিনি আরো বলেন, ফেনী একটি সীমান্তবর্তী এজেলায় মাদকের ছড়াছড়ি তাই সবাইকে মাদক নিয়ন্ত্রণে এগিয়ে আসতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ সভা ও সচেতনতার মাধ্যমে সমাজে মাদক নিয়ন্ত্রণে কাজ করতে হবে।

bb11b016-7e71-44c6-8472-c3e04264b124

পরিবেশ কর্মী নজরুল বিন মাহমুদের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ। কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা সুলতানা, ফেনীস্থ বিজিবির সুবেদার মেজর সিরাজুল ইসলাম, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, কোর্ট পুলিশের ইন্সপেক্টর সাইফুল ইসলাম, জেলা শিক্ষা অফিসের পরিদর্শক নাসির উদ্দীন আশরাফী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক জীবন বড়ুয়া। এছাড়া বিভিন্ন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর