বুধবার, ১৭ জুন, ২০২৬, ঢাকা

জয়পুরহাটে গাঁজার গাছ উদ্ধার

জেলা প্রতিনিধি, ​জয়পুরহাট
প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০৬:৫৪ পিএম

শেয়ার করুন:

জয়পুরহাটে গাঁজার গাছ উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবিতে একটি বাড়ি থেকে তিন কেজি ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের আদিবাসী পল্লিতে অভিযান চালিয়ে এই গাছটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


​অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান মাদক কারবারি রবিন মাহাতো ওরফে চয়ন (৪০)। তিনি ওই গ্রামের রোশকা মাহাতোর ছেলে।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানা পুলিশের একটি দল দুপুরের দিকে আয়মারসুলপুর আদিবাসী পল্লীর রবিন মাহাতোর বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির আঙিনা থেকে অবৈধভাবে চাষ করা আনুমানিক তিন কেজি ওজনের একটি বড় গাঁজার গাছ উপড়ে জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে চয়ন আগেই বাড়ি থেকে চম্পট দেন।

​পাঁচবিবি থানার ওসি হাফিজ মো. রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত গাঁজার গাছের ওজন প্রায় তিন কেজি। এ ঘটনায় পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামি রবিন মাহাতো চয়নকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর