শনিবার, ১ আগস্ট, ২০২৬, ঢাকা

কীর্তনখোলার তীর থেকে তরুণীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৯ জুলাই ২০২২, ১২:৫২ পিএম

শেয়ার করুন:

কীর্তনখোলার তীর থেকে তরুণীর মরদেহ উদ্ধার
ছবি : ঢাকা মেইল

বরিশালের কীর্তনখোলা নদীর তীর থেকে এক অজ্ঞাত তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শুক্রবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কীর্তনখোলা নদীর পলাশপুরের মোহাম্মদপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বরিশাল সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, বরিশাল নগরীর পলাশপুরের মোহাম্মদপুর সংলগ্ন কীর্তণখোলা নদীর তীরে আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাত এক তরুণীর লাশ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে এসে থ্রি-পিস পরিহিত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মরদেহটি অর্ধগলিত ছিলো। এছাড়া লাশের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

প্রতিনিধি/এইচই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর