বুধবার, ১৭ জুন, ২০২৬, ঢাকা

আত্মীয়ের লাশ দেখতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিজেই হলেন লাশ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০৪:৪৯ পিএম

শেয়ার করুন:

আত্মীয়ের লাশ দেখতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিজেই হলেন লাশ
দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আত্মীয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মো. কাশেম মিয়া (৫৫) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন।

বুধবার (১৭ জুন) সকাল ১০টার দিকে আখাউড়া পৌরসভার খড়মপুর বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত কাশেম মিয়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটিনুরপুর গ্রামের মৃত আবুল হোসেন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি ট্রাক ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়ার দিকে আসছিল। একই সময়ে একটি সিএনজিচালিত অটোরিকশা বিজয়নগরের দিকে যাচ্ছিল। খড়মপুর বাইপাসের চৌরাস্তা এলাকায় পৌঁছালে ট্রাকটি সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা যাত্রী কাশেম মিয়া গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

c042dfdb-b687-492f-aab3-922489062b87


বিজ্ঞাপন


পারিবারিক সূত্রে জানা যায়, এক আত্মীয়ের মেয়ের মৃত্যুর খবর পেয়ে তার মরদেহ দেখতে সিএনজিযোগে যাচ্ছিলেন কাশেম মিয়া। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান তিনি। দুর্ঘটনার পর সিএনজিচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এছাড়া স্থানীয় লোকজন ট্রাকটিও ছেড়ে দেয় বলে জানা গেছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ পরিবারের সদস্যরা হাসপাতাল থেকেই বাড়িতে নিয়ে গেছেন। মানবিক দৃষ্টিকোণ থেকে ময়নাতদন্ত করা হয়নি। দুর্ঘটনার পর ট্রাক ও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর