মাদকবিরোধী বিশেষ অভিযানে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন সবুজবাগ এলাকা থেকে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ৪৬ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১।
বুধবার (১৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক শাহ আলম।
বিজ্ঞাপন
আটকরা হলেন— রুমান ও মো. মহসীন।
র্যাব কর্মকর্তা বলেন, গতকাল র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় জানতে পারে যে, শ্রীপুর থানাধীন সবুজবাগ এলাকার ফরেস্ট অফিসের পেছনে স্থানীয় খালেক গার্ডের বাড়িতে বিপুল পরিমাণ মাদক কেনাবেচার জন্য মাদক কারবারিরা অবস্থান করছে।
আরও পড়ুন
প্রাপ্ত তথ্য অনুযায়ী, তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত মো. রুমান এবং মহসীনকে আটক করে। পরে তাদের হেফাজত থেকে ৪৬ কেজি গাঁজা জব্দ করা হয়। আটকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা মূল্যে কেনাবেচা করতেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/টিবি




