মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ঢাকা

ফরিদপুরে ১ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৯:৩৩ পিএম

শেয়ার করুন:

ফরিদপুরে ১ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ফরিদপুরে ১ হাজার ইয়াবাসহ মো. মিজানুর রহমান (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) জেলা কার্যালয় ফরিদপুর।

মঙ্গলবার (১৬ জুন) ভোরে জেলার কোতোয়ালি থানার ব্রাহ্মণকান্দা এলাকার রাজবাড়ী রাস্তার মোড় সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


মিজানুর রহমান কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা খামারপাড়া এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অভিযান সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ফরিদপুরের উপপরিচালক শিরিন আক্তারের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে মো. মিজানুর রহমানের দেহ তল্লাশি করে ১ হাজার পিস মেথামফেটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। একইসঙ্গে মাদক কারবারে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জেলা কার্যালয় ফরিদপুরের পরিদর্শক (ক-সার্কেল) বেলায়েত হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর