মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ঢাকা

ফেনীতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৮:৪৭ পিএম

শেয়ার করুন:

ফেনীতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

ফুটবল বিশ্বকাপ ২০২৬ ঘিরে বিশ্বজুড়ে যখন ফুটবলপ্রেমীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে, তখন সেই উন্মাদনার ঢেউ লেগেছে ফেনীতেও। বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসা, সমর্থন ও উচ্ছ্বাস প্রকাশে ফেনীতে অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনা সমর্থকদের এক বর্ণাঢ্য পতাকা শোভাযাত্রা।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে শোভাযাত্রাটি ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠ থেকে শুরু হয়ে শহরের জেল রোড, ট্রাঙ্ক রোড, মিজান রোড ও কলেজ রোড প্রদক্ষিণ করে পাইলট স্কুল মাঠে এসে শেষ হয়।


বিজ্ঞাপন


4953b084-569f-459a-bcd0-f1bf26fba04d

আর্জেন্টিনা ফ্যানবেজ ফেনীর আয়োজনে জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজারো আর্জেন্টিনা সমর্থক, ফুটবলপ্রেমী তরুণ-যুবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ শোভাযাত্রায় অংশ নেন।

8df21199-2644-4bb4-ade6-f1c3807627d1

আয়োজক বেলাল হোসেন বলেন, আকাশি-সাদা পতাকা, ব্যানার, ফেস্টুন, জার্সি এবং নানা উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকাপের আনন্দ-উচ্ছ্বাসকে সবার মাঝে ছড়িয়ে দেওয়াই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।


বিজ্ঞাপন


02d9f2fe-3520-43db-b63a-c7427d3de202

তিনি আরো বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগ ও ভালোবাসার জায়গা। সেই আবেগকে উদযাপন করতেই এ শোভাযাত্রার আয়োজন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর