চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজনকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ওএমএসের চাল ও আটা অবৈধভাবে মজুদ রাখার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে জরিমানার ঘটনায় তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, পাঁচ দিন আগে পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। তবে, নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো জবাব দাখিল না করায় তাকে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদসহ দলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞাপন
একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস




