মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ঢাকা

ফেসবুকে মিথ্যা তথ্য: ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৭:৫০ পিএম

শেয়ার করুন:

ফেসবুকে মিথ্যা: ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা
সিরাজগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দীপংকর ঘোষ।

সিরাজগঞ্জে ফেসবুকে মানহানিকর ও মিথ্যা তথ্য প্রকাশের অভিযোগে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা করেছেন জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ। মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (সদর আমলি আদালত) বিচারক সুমন কুমার এ আদেশ দেন।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করে আদালতের আইনজীবী রাফসান জুয়েল বলেন, আদালত মামলার শুনানি শেষে আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ১০ জুন জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ বাদী হয়ে সিরাজগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দীপংকর ঘোষের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামি তার ফেসবুক আইডিতে একটি পোস্ট প্রকাশ করেন, যেখানে সিরাজগঞ্জ জেলা বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে বালু মহলের টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। ওই পোস্টে তানভীর মাহমুদ পলাশের নামও উল্লেখ করা হয়। পরবর্তীতে পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

বিএনপি নেতার দাবি, তিনি কোনো বালু মহলের অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত নন। সম্পূর্ণ অসৎ উদ্দেশে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন এবং রাজনৈতিকভাবে চরিত্রহননের লক্ষ্যে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ প্রচার করা হয়েছে। এতে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর