মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ঢাকা

জয়পুরহাটে বিএনপি নেতার ‘ইয়াবা সেবনে’র ভিডিও ভাইরাল

জেলা প্রতিনিধি, জয়পুরহাট 
প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৬:৪৩ পিএম

শেয়ার করুন:

C
ভাইরাল ভিডির স্ক্রিনশট

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে তাকে ইয়াবা সেবন করতে দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। 

এই ঘটনা নিয়ে এলাকায় তীব্র সমালোচনা ও আলোচনার সৃষ্টি হয়েছে।


বিজ্ঞাপন


সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, প্রায় এক মিনিটের একটি ভিডিওতে দেখা যায়, একটি কক্ষের মধ্যে কয়েকজন ব্যক্তি বসে আছেন। সেখানে একজন ব্যক্তিকে একটি যন্ত্রে আগুনের তাপ দিয়ে পাইপের মাধ্যমে কিছু গ্রহণ করতে দেখা যায়।

ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা দাবি করেন, ওই ব্যক্তি সাইদুর রহমান এবং তিনি ইয়াবা সেবন করছিলেন। 

এ বিষয়ে আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল বলেন, ‘গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতিকে নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে বলে জেনেছি। তবে ভিডিওটি আসল নাকি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে, সেটি যাচাই করা হবে।’

তিনি জানান, এই ঘটনার প্রেক্ষিতে আমরা একটি তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে দল তার দায় নেবে না এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’


বিজ্ঞাপন


এ বিষয়ে জানতে গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতির ইয়াবা সেবনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে বলে শুনেছি। ভিডিওটি দেখে বিষয়টি সম্পর্কে বলতে পারব।’

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর