মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ঢাকা

দুধ ও ডাবের পানি দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগদান

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৬:২৭ পিএম

শেয়ার করুন:

দুধ ও ডাবের পানি দিয়ে গোসল করে ব্রাজিল থেকে আর্জেন্টিনা যোগদান
ব্রাজিল থেকে আর্জেন্টিনা সাপোর্টার হলেন হাবিবুর রহমান (৩০)।

বাগেরহাটের শরণখোলায় হাবিবুর রহমান (৩০) নামে এক ব্যবসায়ী দুধ ও ডাবের পানি দিয়ে গোসল করে ব্রাজিল থেকে মুহূর্তেই হয়ে গেলেন আর্জেন্টিনার সমর্থক।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলা সদর রায়েন্দা বাজারের স্বর্ণকার পট্টিতে ঘটে এ ঘটনাটি। এ সময় আর্জেন্টিনা ও ব্রাজিলসহ বিভিন্ন দলের সমর্থকরা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


সামাজিক যোগাযোগ মাধ্যমে দল বদলের এই ব্যতিক্রমী ঘটনার একাধিক ভিতিও ছড়িয়ে পড়ার পর সৃষ্টি হয় ব্যাপক আলোচনার। বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা যায় আর্জেন্টিনা সমর্থকদের মাঝে।

ভিডিওতে দেখা যায়, ব্রাজিলের জার্সি পরিহিত হাবিবুর রহমানের মাথায় ও শরীরে দুধ ও ডাবের পানি ঢালছেন আর্জেন্টিনার সমর্থকরা। পরে তাকে পানি ঢেলে গোসল করানো হয়। এরপর ব্রাজিলের জার্সি খুলে পরানো হয় আর্জেন্টিনার জার্সি। তার হাতে তুলে দেওয়া হয় আর্জেন্টিনার পতাকা। নতুন দলের জার্সি পরে ও পতাকা হাতে উচ্ছ্বাস প্রকাশ এবং স্লোগান দিতে দেখা যায় তাকে।

আর্জেন্টিনা দলের পুরোনো সমর্থক আলিম আল রাজি মুক্তি ও ফারুক তালুকদার জনালেন, আজীবন ব্রাজিল সমর্থক হাবিবুর রহমান নিজ ইচ্ছায় দল বদলের কথা তাদেরকে জানান। এর পর তিনি দুধ ও ডাবের পানি দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনাকে সমর্থন দেন। এসময় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

দল বদলের পর মৌসুমি ব্যবসায়ী হাবিবুর রহমান বললেন, খেলা বোঝার পর থেকে আমি ব্রাজিল দলের সমর্থক। কিন্তু এখন ব্রাজিলের খেলা আর আগের মতো ভালো লাগে না। তাই আমি দল বদলের এই সিদ্ধান্ত নিয়েছি। নিজের ইচ্ছাতেই আমি আর্জেন্টিনায় এসেছি, কেউ বাধ্য করেনি আমাকে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর