নরসিংদীর মনোহরদীতে মোশাররফ হোসেন (৩৫) নামে এক মাদক কারবারিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদলত।
মঙ্গলবার (১৬ জুন) মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে এ কারাদণ্ড দেওয়া হয়।
বিজ্ঞাপন
কারাদণ্ড প্রাপ্ত মোশাররফ হোসেন উপজেলার একদোয়ারিয়া গ্রামের নূরুল খানের ছেলে।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, একদোয়ারিয়া গ্রামের নূরুল খানের ছেলে মোশাররফ দীর্ঘদিন ধরে মাদক সেবনের পাশাপাশি মাদক বিক্রি করে আসছিল। এলাকাবাসীর এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার অভিযান চালিয়ে তাকে মাদক সেবন অবস্থায় আটক করা হয়।
পরে অপরাধীর স্বীকারোক্তি অনুযায়ী তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩) এর সংস্লিষ্ট ধারা অনুযায়ী ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া। এসময় প্রসিকিউশন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নরসিংদীর এসআই সাহিদা আক্তার।
বিজ্ঞাপন
মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া জানান, মাদকের বিরুদ্ধে এই অভিযান ধারাবাহিক চলতে থাকবে।
প্রতিনিধি/এসএস




