রংপুরে বিশেষ অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধার ও ২ চোরসহ ৯ জনকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। এসময় মাদক জব্দ করা হয়।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
মিডিয়া সেল সূত্রে জানা যায়, বিশেষ অভিযানে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ এজাহারনামীয় ২ জনকে গ্রেফতার করে আরপিএমপি কোতয়ালী থানা পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, নগরীর সাতগাড়া মিস্ত্রিপাড়ার রহেতের ছেলে আরিফুল ইসলাম পিসি আরিফ ওরফে আপেল চটকু (৩২) ও কুড়িগ্রামের রাজারহাট মেকুরটারী এলাকার এমদাদুল হকের ছেলে এনামুল হক (৪২)। এসময় লালমনিরহাট সদরের কুলাঘাট এলাকা থেকে চুরি হওয়া একটি বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এদিকে হারাগাছ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদকসেবনসহ অন্যান্য মামলায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন, মাদকসেবনের অভিযোগে হারাগাছের পশ্চিম পোদ্দার পাড়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে মনোয়ারুল ইসলাম মায়া (২২), এজাহারনামীয় মামলায় হারাগাছের পশ্চিম ধুমেরকুটি এলাকার মৃত আনিছ মিয়ার ছেলে মোস্তফা মিয়া মোস্ত (৪২) ও একই এলাকার আব্দুল মালেকের ছেলে মোকছেদ আলী (৪০), বাহারকাছনা এলাকার মৃত জমের উদ্দিনের ছেলে মকছুদার রহমান ও তার ছেলে শাহিন আলম।
অন্যদিকে, তাজহাট থানা পুলিশ ১০ পিস ইয়াবাসহ তালুক তামপাট তেলী পাড়ার আব্দুল জলিলের ছেলে মঞ্জুরুল ইসলাম ওরফে মঞ্জু (৪৫) ও বড়বাড়ি এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে তারিকুল ইসলাম ওরফে বাবু (৩৫) গ্রেফতার করেছে।
বিজ্ঞাপন
রংপুর মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর জানমাল রক্ষা ও অপরাধমুক্ত নিরাপদ নগরী গড়ে তুলতে মাদক, সন্ত্রাস ও সব প্রকার অপরাধ দমনে সর্বদা অঙ্গীকারবদ্ধ বলে মিডিয়া সেল থেকে জানানো হয়।
প্রতিনিধি/এসএস




