মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ঢাকা

মুন্সিগঞ্জে প্রবাসী স্বামীকে বিমানবন্দরে পৌঁছে দিতে গিয়ে স্ত্রী নিহত 

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ 
প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৫:২৫ পিএম

শেয়ার করুন:

N
দুর্ঘটনায় আহতদের হামপাতালে নেওয়া হলে এক নারীকে মৃত ঘোষণা করা হয়

মুন্সিগঞ্জে দুবাই প্রবাসী স্বামী মোহাম্মদ লিটন মিয়াকে বিমানবন্দরে পৌঁছে দিতে বাড়ি থেকে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তার স্ত্রী মমতাজ বেগম। 

মঙ্গলবার (১৬ জুন) বেলা সাড়ে ১২ টার দিকে সিরাজদিখান উপজেলার ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের কুসুমপুর বৌ-বাজার এলাকায় মাইক্রোবাস খাদে পড়ে তিনি মারা যান। 


বিজ্ঞাপন


এ ঘটনায় দুই শিশুসহ ১০ জনকে জীবিত উদ্ধার করেছে স্থানীয় লোকজন। তাদেরকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

2

আহতদের মধ্যে প্রবাসী লিটন মিয়ার মা- আলেয়া বেগম (৫৫), ফরিদা বেগম (৪৫) রাজিয়া আক্তার (৩৫), উষা (১৭) হাসানসহ (২৭) পাঁচজনকে পাঠানো হযয়েছে ঢাকায়। অপর দুই শিশু হলো তোহা (১১) ও ফাতেমা (৯) এবং অহনাকে (১৫) চিকিৎসা দেওয়া হচ্ছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে। 

দুর্ঘটনায় আহতদের শরীরের বিভিন্ন স্থানে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার মো. মেহেদী হাসান। 


বিজ্ঞাপন


নিহত নারী ও আহতদের সকলের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী এলাকায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

3 

বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, অপ্রাপ্ত বয়স্ক চালক ও মাত্রাতিরিক্ত গতিতে ওভারটেকিংয়ের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে যোগ দেয় ফায়ার সার্ভিস কর্মীরা। পরে ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটি ও সেটির চালকসহ যাত্রীদের উদ্ধার করা হয়। 

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর