মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ঢাকা

এবার নিজের মায়ের নামে স্কুলের নামকরণের আবেদন করলেন এমপি

জেলা প্রতিনিধি, পাবনা
প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৫:১১ পিএম

শেয়ার করুন:

এবার নিজের মায়ের নামে স্কুলের নামকরণের আবেদন করলেন এমপি
পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব।

বগুড়ায় প্রতিমন্ত্রীর দুই ছেলে ও বংশীয় পদবির নামে ৩টি ইউনিয়নের নামকরণের আলোচনার মধ্যেই এবার মায়ের নামে স্কুলের নামকরণের আবেদন করলেন পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব।

সোমবার (১৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখার এক স্মারক পত্রে মাধ্যমে এ তথ্য জানা গেছে।


বিজ্ঞাপন


সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তারের স্বাক্ষরিত চিঠিটি রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। এতে সরেজমিন পরিদর্শন করে সুস্পষ্ট মতামত ও যৌক্তিকতাসহ স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব ও সুপারিশসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

41cc4f2f-0f67-4c2b-b2ff-b43f064e9b34

চিঠির তথ্যানুযায়ী, পাবনার বেড়া উপজেলার ফকিরকান্দি নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘জাকিয়া হাবিব নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়’ রাখার প্রস্তাব করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিদ্যমান নাম পরিবর্তনের জন্য গত ৪ জুন এমপি অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব নিজেই আবেদন করেন।

এ বিষয়ে পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিবের একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর