মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ঢাকা

মাদকাসক্ত ছেলেকে খুনের অভিযোগে মা কারাগারে

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ১১:৪৪ এএম

শেয়ার করুন:

মায়ের হাতে মাদকাসক্ত ছেলে খুন, কারাগারে মা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নে আলোচিত পোশাক ব্যবসায়ী আবদুল কাইয়ুম হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে, এ হত্যাকাণ্ডে জড়িত ছিলেন নিহতের মা মিনারা বেগম (৫৩)।

সোমবার (১৫ জুন) তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত আবদুল কাইয়ুম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ঘটনার দিন মাদকের জন্য টাকা চাওয়াকে কেন্দ্র করে মা ও ছেলের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষোভের বশবর্তী হয়ে ঘরে থাকা একটি কুড়াল দিয়ে ছেলেকে আঘাত করেন মিনারা বেগম। এতে ঘটনাস্থলেই আবদুল কাইয়ুমের মৃত্যু হয়। ঘটনার পর নিহতের ব্যবহৃত মানিব্যাগ তল্লাশি করে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। পরে ঘটনাস্থলের আলামত, সাক্ষ্য-প্রমাণ এবং জিজ্ঞাসাবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হয়।

 

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ২৪ মে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার মিনারা বেগম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর