চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে নদীপথে এক নারীকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক ও কঠোর বাধার মুখে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
সোমবার (১৫ জুন) দিবাগত রাতে নওগাঁ ব্যাটালিয়নের অধীনে রোকুনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২২৫/৩ আর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভারতের ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের কোটালপুর ক্যাম্পের সদস্যরা সাধারণ (সিভিল) নৌকার মাঝির সহায়তায় নৌকাযোগে এক নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। তবে বিজেপির তাৎক্ষণিক কার্যকর অবস্থানের কারণে ওই প্রচেষ্টা ব্যর্থ হয়। এ সময় ওই নারী সীমান্তের শূন্য রেখা বরাবর ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন।
বিজিবি আরও জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/টিবি




