মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জে ফুটবল খেলার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৯:৪৯ পিএম

শেয়ার করুন:

চাঁপাইনবাবগঞ্জে ফুটবল খেলার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু
বজ্রপাতে নিহত অন্তর আলী (২২)।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফুটবল খেলার সময় বজ্রপাতে অন্তর আলী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলার শিবগঞ্জ পৌর এলাকার ভাঙা ব্রিজ সংলগ্ন একটি আমবাগানে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত অন্তর আলী শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর-মণ্ডলটোলা মহল্লার বাসিন্দা আবদুল মান্নানের ছেলে।

শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, বিকেলে ঝড়-বৃষ্টির মধ্যে ভাঙা ব্রিজ সংলগ্ন আমবাগানে কয়েকজনের সঙ্গে ফুটবল খেলছিলেন অন্তর আলী। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, ঘটনার পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতের পরিবারের হাতে নগদ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন


এদিকে, আকস্মিক এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন বর্ষাকালে বজ্রপাতের ঝুঁকি এড়াতে খোলা মাঠ ও উন্মুক্ত স্থানে অবস্থান না করার পরামর্শ দিয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর