সোমবার, ১৫ জুন, ২০২৬, ঢাকা

যশোরে ভোক্তা অধিকারের অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা 

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৭:২৫ পিএম

শেয়ার করুন:

G
ছবি- প্রতিনিধি

যশোর শহর ও মণিরামপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট এক লাখ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে এসব জরিমানা করা হয়।

সোমবার (১৫ জুন) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


বিজ্ঞাপন


অভিযান সূত্রে জানা যায়, যশোর শহরের মুজিব সড়কের একটি ফাস্টফুড প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মণিরামপুর উপজেলার তিনটি বেকারি ও মিষ্টান্ন প্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগে পৃথকভাবে ২০ হাজার, ১০ হাজার এবং ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এভাবে চারটি প্রতিষ্ঠান থেকে মোট এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানায়, অভিযানের সময় খাদ্যপণ্যের মান, সংরক্ষণ পদ্ধতি, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং মূল্যতালিকা যাচাই করা হয়। পরিদর্শনে বিভিন্ন অনিয়ম ধরা পড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।

সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান খান বলেন, ‘ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

অভিযান পরিচালনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা দেন। ভোক্তা অধিকার সংরক্ষণে বাজার তদারকি জোরদার করার পাশাপাশি ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়েছে অধিদফতর।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর