সোমবার, ১৫ জুন, ২০২৬, ঢাকা

পঞ্চগড়ে হিরোইন ও ভারতীয় রুপিসহ গ্রেফতার ১

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৬:১০ পিএম

শেয়ার করুন:

পঞ্চগড়ে হিরোইন ও ভারতীয় রুপিসহ গ্রেফতার ১
গ্রেফতার রাজু রায়হান (২৪)।

পঞ্চগড়ের আটোয়ারীতে মাদকবিরোধী এক বিশেষ অভিযানে হিরোইন ও ভারতীয় রুপিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আটোয়ারী থানা পুলিশ।

সোমবার (১৪ জুন) রাতে রাধানগর ইউনিয়নের ঘোড়াডাঙ্গা গ্রামের নিজ বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তির নাম রাজু রায়হান (২৪)। তিনি উপজেলার রাধানগর ইউনিয়নের ঘোড়াডাঙ্গা গ্রামের ইয়াকুব আলীর ছেলে। গ্রেফতারের সময় রাজুর কাছ থেকে দুই গ্রাম হিরোইন এবং সাড়ে পাঁচ হাজার ভারতীয় রুপি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে আটক রাজু রায়হানের রাধানগর ইউনিয়নের ঘোড়াডাঙ্গা গ্রামের নিজ বাসায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়৷ অভিযানে তার কাছ থেকে উক্ত হিরোইন এবং ভারতীয় রুপি জব্দ করা হয়। পরে তাকে আটক করে আটোয়ারী থানায় নিয়ে আসা হয়।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার জানান, গতকাল রাতে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে রাজু রায়হান নামে এক কারবারির কাছ থেকে ২ গ্রাম হেরোইন এবং ৫ হাজার ৫০০ ভারতীয় রুপি জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে পঞ্চগড় বিজ্ঞ আদালত-এ সোপর্দ করা হলে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয় বলে ওসি নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন হতে হবে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর