সোমবার, ১৫ জুন, ২০২৬, ঢাকা

শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেনসিডিল ও ভারতীয় ওষুধ জব্দ

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৩:৪০ পিএম

শেয়ার করুন:

শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেনসিডিল ও ভারতীয় ওষুধ জব্দ

সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে প্রায় ৩৩ লাখ ১৯ হাজার টাকা মূল্যের ১ হাজার ৩১৯ বোতল ফেনসিডিল ও বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

সোমবার (১৫ জুন) রাত ১টার দিকে শ্যামনগর উপজেলার বড় হোগলডোরা খাল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় মাদক, চোরাচালান এবং অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন কৈখালী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে, বড় হোগলডোরা খাল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৩১৯ বোতল ফেনসিডিল এবং অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ লাখ ১৯ হাজার টাকা।

তিনি আরও জানান, জব্দ করা ফেনসিডিল ও ভারতীয় ওষুধের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর