সোমবার, ১৫ জুন, ২০২৬, ঢাকা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গাঁজাসহ দম্পতি গ্রেফতার

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৩:৩৫ পিএম

শেয়ার করুন:

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গাঁজাসহ দম্পতি গ্রেফতার

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৪ জুন) রাতে উপজেলার শালবাহান ইউনিয়নের বালাবাড়ী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তিরা হলেন শাকিমুল ইসলাম উপজেলার শালবাহান ইউনিয়নের বালাবাড়ী গ্রামের আজিমুলের ছেলে ও নাজমা আক্তার একই এলাকার শাকিমুল ইসলামের স্ত্রী।

পুলিশ জানায়, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাইছুল ইসলামের নির্দেশনায় এসআই আব্দুল মালেক সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এরই অংশ হিসেবে বালাবাড়ী গ্রামে শাকিমুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে বাড়ির ভেতর থেকে ১০০ গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। এ সময় শাকিমুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী নাজমা আক্তার রিপাকে (৩০) গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন তেঁতুলিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান চলমান রয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে তেঁতুলিয়া মডেল থানা সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর