রোববার, ১৪ জুন, ২০২৬, ঢাকা

নাটোরে আবাদি জমির মাটি কাটায় ইটভাটা মালিকসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৯:৫৮ পিএম

শেয়ার করুন:

নাটোরে আবাদি জমির মাটি কাটায় ইটভাটা মালিকসহ গ্রেফতার ২

নাটোরের লালপুর উপজেলায় অবৈধভাবে আবাদি জমির উর্বর মাটি কেটে বিক্রির অভিযোগে এক ইটভাটা মালিক ও এক ভেকু চালককে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকেভেটর (ভেকু) ও মাটি পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করা হয়।

শনিবার (১৩ জুন) দিবাগত রাতে উপজেলার লালপুর ইউনিয়নের মঞ্জিলপুকুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন লালপুর থানা পুলিশ।


বিজ্ঞাপন


b2b5e0d1-25ca-42ce-ab04-b75f05496563

পুলিশ সূত্রে জানান, গত শনিবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই (নিরস্ত্র) সঞ্জয় কুমার নেতৃত্বে লালপুর ইউনিয়নের মঞ্জিলপুকুর গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানে নাজিরুল রহমানের কৃষি জমি থেকে এক্সকেভেটর (ভেকু) দিয়ে অবৈধভাবে আবাদি জমির উর্বর মাটি কেটে বিক্রি করা হচ্ছিল। এসময় এক ইটভাটার মালিক মো. রফিকুল ইসলাম (৪০) ও ভেকু চালক মো. মেহের আলীকে (৪০) আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩-৪ জন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি সচল এক্সকেভেটর (ভেকু) এবং মাটি পরিবহনের কাজে ব্যবহৃত মাটি বোঝাই একটি ট্রাক্টর জব্দ করেন পুলিশ।

রোববার (১৪ জুন) লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার দুই আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর