রোববার, ১৪ জুন, ২০২৬, ঢাকা

মিরসরাইয়ে কাভার্ডভ্যানের চাপায় ইলেকট্রিক মিস্ত্রি নিহত

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৯:৫০ পিএম

শেয়ার করুন:

কাভার্ডভ্যানের চাপায় ইলেকট্রিক মিস্ত্রি নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে বিয়ে বাড়িতে যাওয়ার সময় কাভার্ডভ্যান চাপায় মোহাম্মদ সাকিল (২২) নামে এক ইলেকট্রিক মিস্ত্রি নিহত হয়েছে।

রোববার (১৪ জুন) সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় আরশিনগর ফিউচার পার্কের সামনে চট্টগ্রামমুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত সাকিল উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাকিল রোববার সকালে বারইয়ারহাট থেকে জোরারগঞ্জ এলাকায় বিয়ে অনুষ্ঠানের লাইটিং সামগ্রীসহ ট্রাক্টর নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে আরশিনগর ফিউচার পার্ক এলাকায় তার ট্রাক্টরের একটি চাকা খুলে গিয়ে সেই ছিটকে পড়ে। এসময় দ্রুতগতির কাভার্ডভ্যান তাকে চাপা ঘটনাস্থলে গুরুতর আহত হয়। আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

0be8dfe5-83fd-4d9c-bdd7-3577dba7c7ee

ঘটনার প্রত্যক্ষদর্শী আরিফ হোসেন বলেন, দূর থেকে দেখি একটি ট্রাক্টরের একটি চাকা খুলে মহাসড়কে উল্টে আছে। সামনে গিয়ে দেখি ট্রাক্টর থেকে ছিটকে পড়ে ইলেকট্রিক মিস্ত্রি নিহত হয়েছে। বিষয়টি জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।


বিজ্ঞাপন


নিহতের বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুজ্জামান ভুঁইয়া বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে মরদেহ উদ্ধার করে করে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক্টরটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। কাভার্ডভ্যানটি আটক করা সম্ভব হয়নি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর