চার বছর পর পর বিশ্বকাপ ফুটবল আসলেই ফুটবল প্রেমীদের যার যার পছন্দের দল নিয়ে নানা কর্মকাণ্ড করতে দেখা যায়। এরি ধারাবাহিকতায় পটুয়াখালীর গলাচিপায় তিন যুবকের ব্যতিক্রম কর্মকাণ্ড করে তাক লাগিয়ে দিয়েছেন।
রোববার (১৪ জুন) বিকেলে ৬টার দিকে রবি টাওয়ারের ওপরে পতাকা টানানো হয়।
বিজ্ঞাপন
পতাকা উত্তোলন করা হয় গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের বউ বাজার গ্রামে।
স্থানীয় জানান, বিগত দিন থেকে ওরা ব্রাজিলকে খুব ভালোবাসে, জীবনের ঝুঁকি নিয়েও আকাশ ছোঁয়া টাওয়ারের উপরে উঠে পতাকা টানায়।
স্থানীয়রা আরো বলেন, বিশ্বকাপকে ঘিরে ইতোমধ্যে এলাকায় ফুটবল আলোচনা জমে উঠেছে। চায়ের দোকান, বাজার ও বিভিন্ন আড্ডাস্থলে চলছে প্রিয় দল নিয়ে তর্ক-বিতর্ক ও বিশ্লেষণ।
আকাশ ছোঁয়া টাওয়ারের উপরে উঠে পতাকা টানায় মশিউর, ফেরদৌস এবং সহযোগিতা করেন নাইম।
বিজ্ঞাপন
ফেরদৌস বলেন, আমরা ব্রাজিলকে খুব ভালোবাসি, তাই সবার উপরে আমাদের দলের পতাকা রাখতে টাওয়ারের উপরে উঠে পতাকা টানাই।
বিশ্বকাপ আসলেই আন্দোলনের আমেজ ছড়িয়ে পড়ে দেশের আনাচে-কানাচে। বিশেষ করে যুবকেরা একটু বেশি আবেগি হয়ে থাকে। তাই তারা নিজেদের পছন্দের দলের পতাকাটি সবার উপরে রাখতে এই ব্যতিক্রমী আয়োজন করেন।
প্রতিনিধি/এসএস




