রোববার, ১৪ জুন, ২০২৬, ঢাকা

বরগুনায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৯:৩৫ পিএম

শেয়ার করুন:

বরগুনায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত

তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা সংস্কৃতি বিকাশে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম”।

রোববার (১৪ জুন) সকালে বরগুনা জেলা স্কুল প্রাঙ্গণে জেলা পর্যায়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর, বাংলাদেশের তত্ত্বাবধানে এবং এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের (EESS) আয়োজনে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা ও স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন।

4818ac2f-882c-4a0e-a0b2-da3bb616ebb3

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে সংযুক্ত হয়ে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোলা এবং বরগুনা-১ আসনের সংসদ সদস্য অলি উল্লাহর পক্ষে উপস্থিত ছিলেন মাওলানা আবদুল সাকুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিসেস তাসলিমা আক্তার।

8966659a-7857-4743-84d8-3598e77f2895


বিজ্ঞাপন


এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, বরগুনা জেলা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অফিসার (চলত দায়িত্ব) মোসা. শিরিন আকতার, আয়োজক কমিটির সদস্য ডা. মনিজাসহ প্রমুখ।

বক্তারা বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের বিকল্প নেই। দেশের উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কৃষি, পরিবেশ, স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি, রোবোটিক্স এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার সমাধানভিত্তিক উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন। দর্শনার্থীরা শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী উদ্যোগ দেখে মুগ্ধতা প্রকাশ করেন।

7f2fcee8-e529-476e-a602-89fbc5e91a35

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উদ্ভাবনী সক্ষমতা বিকাশ, গবেষণামুখী শিক্ষা সম্প্রসারণ এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রকল্প মূল্যায়ন করা হয় এবং নির্বাচিত প্রকল্পগুলো পরবর্তী ধাপে অংশগ্রহণের সুযোগ পাবে বলে জানানো হয়।

প্রধান অতিথি মো. নুরুল ইসলাম মনি এমপি ভার্চুয়ালে বলেন, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনই আগামী দিনের বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার। শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকার নিরলসভাবে কাজ করছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর