রোববার, ১৪ জুন, ২০২৬, ঢাকা

দিনাজপুরে সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৮:৫১ পিএম

শেয়ার করুন:

দিনাজপুরে সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত

দিনাজপুরে সাবেক মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী, জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুমা খুরশীদ জাহান হক (চকলেট আপা) এর ২০তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলা বিএনপি ও এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে মরহুমার কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জুন) বাদ জোহর দিনাজপুর শহরের ফরিদপুর কবরস্থানে মরহুমার কবর জিয়ারত এবং তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি, জেলা বিএনপির সভাপতি ও দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সিনিয়র সহ-সভাপতি মো. মোশারফ হোসেনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বেলা সাড়ে ১২টায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ প্রয়াত মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী খুরশিদ জাহান হকের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন

84240a33-b53a-44f8-9b93-81848f9966ca

এ সময় জেলা ড্যাবের আহ্বায়ক ডা. হাফিজুল ইসলাম, সদস্যসচিব ডা. মোহাম্মদ জিয়াউল হক জিয়া, জেলা ড্যাব নেতা ডা. শফিউল ইসলাম, ডা. নুর আলম, ডা. গোলাম রাব্বানীসহ জেলা ড্যাবের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


একই সময়ে, দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন ও হাসপাতাল পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা মরহুমা খুরশিদ জাহান হকের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।

এদিকে, বিকেলে জেল রোডস্থ দলীয় কার্যালয়ে মরহুমা খুরশিদ জাহান হকের রুহের মাগফেরাত কামনায় দিনাজপুর জেলা বিএনপি ও সব অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর