রোববার, ১৪ জুন, ২০২৬, ঢাকা

নবাবগঞ্জে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৬:০৯ পিএম

শেয়ার করুন:

নবাবগঞ্জে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আদিবাসী পল্লির একটি বাড়িতে ঘরের জানালা ভেঙে চুরি করার প্রস্তুতির অভিযোগে হীরা মিয়া (৩৫) নামের একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

রোববার (১৪ জুন) সকালে উপজেলার শ্যামপুর টঙ্গীপাড়া আদিবাসী পল্লিতে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত হীরা মিয়া নবাবগঞ্জ উপজেলার জাটিহার গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে।

বিরামপুর-নবাবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কুদ্দুস ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ জানায়, আজ ভোর চারটার দিকে শ্যামপুর গ্রামের বাসিন্দা অনিল টুডুর বাড়ির একটি ঘরের জানালা ভাঙার শব্দে তার ঘুম ভাঙে। পরে তিনি ঘর থেকে বের হয়ে জানালার পাশে হীরা মিয়াকে দেখতে পান। এ সময় তিনি তাকে ধরে ফেলেন এবং আশপাশের লোকজনকে ডাকতে থাকেন। গ্রামের লোকজন ছুটে এসে তাকে আটকে মারধর করেন। এতে হীরা মিয়া গুরুতর অসুস্থ হন এবং সকাল ছয়টার দিকে মারা যান।

বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর