রোববার, ১৪ জুন, ২০২৬, ঢাকা

নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৪:১৩ পিএম

শেয়ার করুন:

নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার
সেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক নির্মল চৌধুরী।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক নির্মল চৌধুরীকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৪ জুন) দুপুরে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের সিংহগ্রাম থেকে নির্মল চৌধুরীকে গ্রেফতার করে নাসিরনগর থানা পুলিশ। 


বিজ্ঞাপন


নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুল ইসলাম জানান, গ্রেফতার নির্মল চৌধুরী উপজেলা সদরের বাসিন্দা। তিনি সিংহগ্রাম বিজয়লক্ষী স্কুল অ্যান্ড কলেজের হিসাব বিজ্ঞানের প্রভাষক এবং উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি।

ওসি আরও জানান, তিনি নাসিরনগর থানার একটি বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর