রোববার, ১৪ জুন, ২০২৬, ঢাকা

ফতুল্লায় পেন গান ও কার্তুজের খালি খোসা জব্দ

জেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৪:০০ পিএম

শেয়ার করুন:

ফতুল্লায় পেন গান ও কার্তুজের খালি খোসা জব্দ

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার নয়ামাটি ভাবির বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রাণঘাতী গুপ্ত আগ্নেয়াস্ত্র ‘পেন গান’ ও এর গুলির একটি খালি খোসা জব্দ করেছে র‌্যাব-১১।

রোববার (১৪ জুন) র‌্যাব-১১ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৩ জুন) দিবাগত রাত আনুমানিক ১টায় র‌্যাব-১১ সদর কোম্পানির একটি বিশেষ অভিযানিক দল ফতুল্লার নয়ামাটি ভাবির বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে মাদকের একটি স্পটে অবস্থানরত কয়েকজন মাদকসেবী আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে, ঘটনাস্থল ও আশপাশের এলাকা তল্লাশি করে একটি ঝোপের ভেতর থেকে একটি পেন গান ও গুলির একটি খালি খোসা জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, উদ্ধার করা আলামতের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর