রোববার, ১৪ জুন, ২০২৬, ঢাকা

খুলনায় মসজিদে ফজরের নামাজ চলাকালে গুলি, দু’জন গুলিবিদ্ধ

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ১০:৪৬ এএম

শেয়ার করুন:

খুলনায় মসজিদে ফজরের নামাজ চলাকালে গুলি, দু’জন গুলিবিদ্ধ

খুলনা পুলিশের যৌথ অভিযানের মধ্যে দৌলতপুরে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি জামে মসজিদে ফজরের নামাজের সময় লোকমান (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও এক মুসুল্লি গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ দুজনের মধ্যে মুমূর্ষ অবস্থায় একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

রোববার (১৪ জুন) ফজর নামাজরত অবস্থায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


গুলিবিদ্ধরা হলেন— মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) এবং আলম মন্ডল (৫৫)। লোকমান হাকিম উত্তর কাশিপুর এলাকার মৃত জব্বার শেখের ছেলে। অপরদিকে, আলম মন্ডল একই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফজরের নামাজ চলাকালে হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত মসজিদে প্রবেশ করে লোকমান নামের এক মুসল্লিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন। গুলির শব্দে মসজিদে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে। পরে স্থানীয়রা আহত লোকমানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। মসজিদে গুলির ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে নগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নানা মহলে প্রশ্ন দেখা দিয়েছে।


বিজ্ঞাপন


খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার মো. আব্দুর রাজ্জাক জানান, ঘটনা জানতে পেরে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। গুলির কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর