শনিবার, ১৩ জুন, ২০২৬, ঢাকা

‘গণভোটের রায় মেনে নিন, নয়তো ৭০ শতাংশ মানুষ রাজপথে নামবে’

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০৯:৩৭ পিএম

শেয়ার করুন:

‘ভোটের রায় মেনে নিন, নয়তো ৭০ শতাংশ মানুষ রাজপথে নামবে’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ. এইচ. আব্দুল হালিম।

অনতিবিলম্বে গণভোটের রায় মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ. এইচ. আব্দুল হালিম। অন্যথায়, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া ৭০ শতাংশ মানুষ নিজেদের অধিকার আদায়ে খুব শিগগিরই রাজপথে নেমে আসবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

শনিবার (১৩ জুন) ঝালকাঠির একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে জেলা ও উপজেলা কর্মপরিষদ এবং মজলিসে শূরা সদস্যদের নিয়ে আয়োজিত দিনব্যাপী এক শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


ইসলামী ব্যাংক প্রসঙ্গে সরকারের নীতিমালার সমালোচনা করে মাওলানা আব্দুল হালিম বলেন, ইসলামী ব্যাংক নিয়ে সরকার ভুল পথে হাঁটছে। গ্রাহকদের আস্থা হারালে ব্যাংকটি যেকোনো সময় দেউলিয়া হয়ে যেতে পারে। আর এমনটি হলে এর সম্পূর্ণ দায়ভার সরকারকেই নিতে হবে। সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য হলো মানুষের কাছে ইসলামের সঠিক দাওয়াত পৌঁছে দিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করা। আগামী স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে এখন থেকেই আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ঝালকাঠি জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও বরিশাল অঞ্চলের টিম সদস্য মাওলানা মো. ফখরুদ্দিন রাজি, জেলা নায়েবে আমির অ্যাডভোকেট বি.এম আমিনুল ইসলামের সঞ্চালনায় এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ মো. ফরিদুল হকের সার্বিক ব্যবস্থাপনায় এই শিক্ষা শিবিরে জেলা ও উপজেলার কর্মপরিষদ এবং মজলিশে শূরার সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর