বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ঢাকা

যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্টগার্ড

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০৯:১৫ পিএম

শেয়ার করুন:

যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্টগার্ড

জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ এক শিশুকে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্টগার্ড।

শনিবার (১৩ জুন) বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এ তথ্য জানান।

346f3541-5c0b-4f87-8597-539a963f95aa

তিনি বলেন, আজ বেলা ১১টায় জনৈকা এক মহিলা তার ১৪ মাস বয়সি কন্যা শিশুকে নিয়ে বরিশাল হতে এমভি কর্ণফুলী-১০ নামক যাত্রীবাহী লঞ্চযোগে ঢাকার উদ্দেশে রওনা করেন। লঞ্চটি দুপুর দেড়টার দিকে চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ ওই শিশুর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং সংকটাপন্ন হয়ে পড়ে। এসময় শিশুটির মা কোস্টগার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল করে সহায়তা চায়।

9e374f01-8e6c-4750-8000-f64f16aebf68

তিনি আরো বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন চাঁদপুর হতে একটি মেডিক্যাল টিম অতিদ্রুত চাঁদপুর লঞ্চঘাটে গমন করে এবং অসুস্থ শিশুকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরবর্তীতে কোস্টগার্ডের গাড়িযোগে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর