শনিবার, ১৩ জুন, ২০২৬, ঢাকা

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা পেলেন ৭৭ লাখ টাকার সরকারি চেক

জেলা প্রতিনিধি, ​জয়পুরহাট
প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০৮:২৭ পিএম

শেয়ার করুন:

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা পেলেন ৭৭ লাখ টাকার সরকারি চেক

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সহায়তায় পাশে দাঁড়িয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। জয়পুরহাট জেলায় বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহত ব্যক্তিদের পরিবার এবং উত্তরাধিকারীদের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তা তহবিল থেকে মোট ৭৭ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

​শনিবার (১৩ জুন) দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগী ও তাদের মনোনীত ওয়ারিশদের হাতে এই অর্থ তুলে দেওয়া হয়। দুটি পৃথক স্মারকের আওতায় মোট ২১টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সুশৃঙ্খলভাবে এই বিশাল অঙ্কের অনুদান বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


​জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতাহতদের পরিবারের সদস্যদের হাতে সহায়তার চেক তুলে দেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। এছাড়াও বিআরটিএ জয়পুরহাট সার্কেলের পরিদর্শক রাম কৃষ্ণ পোদ্দার, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, স্থানীয় সুধীজন এবং আর্থিক সহায়তা প্রাপ্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

a6bea3b0-6387-4456-89bd-1cae1f21940e

​অনুষ্ঠানে জানানো হয়, সড়ক পরিবহন আইনের আওতায় গঠিত ট্রাস্ট ফান্ড থেকে সড়ক দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা, সাধারণ আহতদের চিকিৎসার জন্য ১ লাখ টাকা করে এই চেক প্রদান করা হয়েছে।


বিজ্ঞাপন


সরকারি আদেশ অনুযায়ী, প্রথম ধাপে ৪ পরিবারকে ৮ লাখ টাকা এবং দ্বিতীয় ধাপে ১৭টি পরিবারকে ৬৯ লাখ টাকাসহ সর্বমোট ২১টি পরিবারকে এই আর্থিক অনুদান দেওয়া হয়।

বক্তারা বলেন, ​সড়ক দুর্ঘটনার ফলে যে অপূরণীয় ক্ষতি হয়, তা কখনো টাকা দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে সরকারের এই মানবিক উদ্যোগ ও সময়োপযোগী প্রয়াস বিপদে পড়া পরিবারগুলোর পুনর্বাসন এবং মানসিকভাবে ঘুরে দাঁড়াতে কিছুটা হলেও সহায়ক ভূমিকা পালন করবে।

​এ সময় বক্তারা ভবিষ্যতে দুর্ঘটনা রোধে চালক, যাত্রী ও পথচারীসহ সমাজের সর্বস্তরের মানুষকে ট্রাফিক আইন মেনে চলার এবং আরও বেশি সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর