ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোডাউনে অংশ নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মো. বাবুল (২৮) নামে এক ব্রাজিল ভক্ত নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলার করিম চৌধুরীর দোকানের কাছে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন

নিহত বাবুল উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বৌদ্দের পোল বাজার এলাকার মুন্সিবাড়ির মৃত মাকসুদুল্লাহর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাজিল সমর্থকদের একটি মোটরসাইকেল শোডাউনে অংশ নিতে গিয়ে দুর্ঘটনার শিকার হন বাবুল ও তার সঙ্গী। এতে ঘটনাস্থলেই বাবুলের মৃত্যু হয়। অপর আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
বিস্তারিত আসছে …
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস




