শনিবার, ১৩ জুন, ২০২৬, ঢাকা

১৬ শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে কোম্পানীগঞ্জে উদয় বিতর্ক প্রতিযোগিতা

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০৫:২০ পিএম

শেয়ার করুন:

১৬ শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে কোম্পানীগঞ্জে উদয় বিতর্ক প্রতিযোগিতা

যুক্তির আলোয় গড়ি আগামীর নেতৃত্ব-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে উদয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬। উদয় এইড ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৮টি দলে অংশগ্রহণ করে।

দুই দিনের এই আয়োজনে অংশগ্রহণকারীরা প্রাণবন্ত যুক্তি-তর্ক ও মেধার লড়াইয়ে শিক্ষার্থীরা তাদের চিন্তাশক্তি, বিশ্লেষণী দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলী তুলে ধরেন।


বিজ্ঞাপন


উদয় এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের সদস্যদের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কুমিল্লা জেলা জজ, বিশেষ আদালতের বিচারক শফিকুল ইসলাম। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে কোম্পানীগঞ্জ মডেল হাইস্কুলকে পরাজিত করে মাকসুদাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দিদার হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।


বিজ্ঞাপন


মেধা, যুক্তি ও নেতৃত্ব বিকাশে এমন আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর