শনিবার, ১৩ জুন, ২০২৬, ঢাকা

টাঙ্গাইল সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আইসিটি মন্ত্রী

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল 
প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০৩:৩৯ পিএম

শেয়ার করুন:

টাঙ্গাইল সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আইসিটি মন্ত্রী

টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য ফকির মাহবুব আনাম (স্বপন ফকির)।  

শনিবার (১৩ জুন) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 


বিজ্ঞাপন


এছাড়াও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকুকে সহসভাপতি-১ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলার সংরক্ষিত কোনো নারী সংসদ সদস্য যদি থাকে, তাকেও সহসভাপতি-২ হিসেবে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’র সভাপতি হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম (স্বপন ফকির) এবং সহ-সভাপতি-১ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপিকে মনোনয়ন প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন টাঙ্গাইল জেনারেল সদর হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসা সেবায় নানা অব্যবস্থাপনার অভিযোগ করে আসছে রোগী ও স্বজনরা। নতুন ব্যবস্থাপনা কমিটির নেতৃত্বে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবা, প্রশাসনিক কার্যক্রম ও জনসেবার মান আরও উন্নত হবে এমনটাই প্রত্যাশা তাদের।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর