রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (রামেবি) পাঁচ দিনব্যাপী ইন হাউস প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
শনিবার (১৩ জুন) সকালে রামেবির ডিসিইসি ভবনের কনফারেন্স রুমে এ কর্মশালা শুরু হয়।
বিজ্ঞাপন
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন রামেবির উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (অ. দা.) অধ্যাপক ডা. মো. শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামেবির ট্রেজারার ডা. মো. জাকির হোসেন খোন্দকার।

এছাড়া আরও উপস্থিত ছিলেন— রামেবির কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. শাহ মো. বদরুদ্দোজা, পরিচালক (অর্থ ও হিসাব) নাজিম উদ্দীন আহম্মদ, উপ- কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. মো. মনির-উল- ইসলাম, সহকারী পরিচালক (প:উ:) মো. খাইরুল আলম। এ সময় রামেবি সকাল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
আগামী ১৭ জুন পর্যন্ত এ কর্মশালা চলবে। এতে রামেবি কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রতিনিধি/টিবি




