শনিবার, ১৩ জুন, ২০২৬, ঢাকা

রংপুরে হার্ট অ্যাটাকে পুলিশ সদস্যের মৃত্যু

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০৭:৩০ এএম

শেয়ার করুন:

রংপুরে হার্ট অ্যাটাকে পুলিশ সদস্যের মৃত্যু

হার্টঅ্যাটাক করে রংপুর কোতয়ালী থানায় কর্মরত শাহ আলম (৪৫) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জুন) রাত ১১টায় জেলা পুলিশের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


বিজ্ঞাপন


করেন। শাহ আলম কুড়িগ্রাম জেলার রৌমারী থানার পাখিউড়া গ্রামের শামসুল হকের ছেলে। শাহ আলম ২০০১ সালের ১ জানুয়ারি বাংলাদেশ পুলিশ বিভাগে নিয়োগ প্রাপ্ত হন। তার বর্তমান চাকরিকাল ২৫ বৎসর।

মিডিয়া সেল সূত্রে জানা যায়, কোতয়ালী থানায় কর্মরত থাকাকালীন পুলিশ সদস্য শাহ আলম শারীরিকভাবে অসুস্থতা বোধ করলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

 


বিজ্ঞাপন


পুলিশ বিভাগ জানিয়েছে, পুলিশ সদস্য মো. শাহ আলম একজন অত্যন্ত বিনয়ী ও কর্তব্য পরায়ন পুলিশ সদস্য ছিলেন। সেই সঙ্গে তার এ অকাল মৃত্যুতে রংপুর জেলা পুলিশ তথা বাংলাদেশ পুলিশ বাহিনীর গভীর শোক প্রকাশ করেছে। একই সাথে মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর