শনিবার, ১৩ জুন, ২০২৬, ঢাকা

ঝিনাইদহে শিশু ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০১:০৪ এএম

শেয়ার করুন:

Jhinaidah news
শিশু ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন। ছবি: ঢাকা মেইল

ঝিনাইদহের কালীগঞ্জে বাদেডিহি এলাকায় চার বছরের শিশু ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বারবাজার ইউনিয়নের সাধারণ জনগণ। শুক্রবার (১২ জুন) জুম্মার নামাজের পর বারবাজার বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

এ সময় বক্তব্য দেন- বিএনপি নেতা বারবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জামায়াতের এম আরশেদ আলি পাতা ও শফিকুল ইসলাম শিমুল।


বিজ্ঞাপন


বায়োজিত হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে নিহত শিশুটির পিতা বলেন, ‘আমার মেয়ের বিচারের জন্য যেখানেই যায়, সেখানে আমার কাছে টাকা চায়। টাকার বিনিময়ে আমার মেয়ের বিচার চাইনা’ 

তিনি আরও বলেন, ‘মেয়ের বিচারের জন্য বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের কাছে ফোন করেছিলাম। তিনি আমাকে আদালতে গিয়ে কথা বলতে বলেছেন। তবে, মাননীয় আইন মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান আমাকে আশ্বস্থ করেছেন, দ্রুততম সময়ের মধ্যে ওই বিচার সম্পন্নের ব্যবস্থা করবেন।’

উল্লেখ্য গত ২৫ ফেব্রুয়ারি নিখোঁজ হওয়ার পরের দিন সকালে চার বছরের শিশু তাবাচ্ছুমের বস্তা বন্দি মরদেহ উপজেলার বাদুরগাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেফটি ট্যাংকের মধ্যে বস্তা বন্দি অবস্থায় পাওয়া যায়। প্রায় চার মাস অতিবাহিত হলেও এখনও প্রধান আসামি আবু তাহেরের বিচার শেষ না হওয়াতে এই মানববন্ধন আয়োজন করে এলাকাবাসী।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর