শনিবার, ১৩ জুন, ২০২৬, ঢাকা

নওগাঁয় বিএনপি নেতার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ১২ জুন ২০২৬, ১১:১৪ পিএম

শেয়ার করুন:

জমি দখলের প্রতিবাদ করায় নারীকে নির্যাতনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
অভিযুক্ত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডল।

নওগাঁর মহাদেবপুরে জমি দখলের প্রতিবাদে মানববন্ধনে বক্তব্য দেওয়ায় হাসিনা বানু নামে এক নারীর ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডলের নির্দেশে তার সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মতিন মণ্ডল রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোরপূর্বক জমি দখল, ফসল নষ্ট, পুকুরের মাছ লুটপাট এবং নির্যাতন প্রতিবাদে গত বৃহস্পতিবার মানববন্ধন করেন ভুক্তভোগীরা। ওই মানববন্ধনে অংশ নিয়ে হাসিনা বানু প্রকাশ্যে তার বিরুদ্ধে মারপিট করে, ঘরের জিনিসপত্র লুটপাট এবং বাড়ি ভেঙে দিয়ে জমি দখল অভিযোগ তুলে বক্তব্য দেন।


বিজ্ঞাপন


অভিযোগ রয়েছে, মানববন্ধনের পর শুক্রবার (১২ জুন) সকালে আব্দুল মতিনের নির্দেশে জুয়েল, টিপু, রমজান, আঞ্জুমান, শাহনাজ, মনেক্কা, হাসিনা বানুর বাড়িতে গিয়ে তাকে জোরপূর্বক তুলে নিয়ে নির্যাতন করেন। ভুক্তভোগী পরিবারের দাবি, তাকে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে মরিচের গুঁড়া প্রয়োগ করা হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট অভিযোগ এনে ফাঁসানোর চেষ্টাও করা হয়। এই সময় হাসিনা বানুর স্বামী বাবর আলী বাধা দিতে গেলে তাকেও মারপিট করে গুরুতর আহত করা হয়।

e0936cd9-d68f-4018-b269-736dd484fc68

ভুক্তভোগী হাসিনা বানু বলেন, আমি মানববন্ধনে সত্য ঘটনা তুলে ধরে বক্তব্য দেয়। এর প্রতিশোধ নিতেই আমার ওপর হামলা ও নির্যাতন করা হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই।

অভিযোগের বিষয়ে আব্দুল মতিন মণ্ডল বলেন, তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। দলের এক অংশ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এটি একটি ষড়যন্ত্রের অংশ।


বিজ্ঞাপন


মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর ফারুক বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। প্রাথমিকভাবে নির্যাতনের ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর