শনিবার, ১৩ জুন, ২০২৬, ঢাকা

হবিগঞ্জে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ১২ জুন ২০২৬, ১০:৩৪ পিএম

শেয়ার করুন:

হবিগঞ্জে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

হবিগঞ্জের লাখাইয়ে যাত্রীবাহী বাস থেকে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

শুক্রবার (১২ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তিরা হলেন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আমড়াখাই গ্রামের মো. রমজান উল্লার ছেলে মো. শাবুল মিয়া সেবুল (২২), সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার জারকান্দি গ্রামের মোশাহিদ আলীর ছেলে মো. শরিফ উদ্দিন (২০), নজরুল ইসলামের ছেলে মো. কামাল উদ্দিন (২০)।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ২টায় র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যম্পের অভিযানিক দল হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বামৈ বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, হবিগঞ্জ হতে ঢাকাগামী রুপালী বাংলা পরিবহনে কতিপয় ব্যক্তি গাঁজা নিয়ে যাচ্ছে।

এমন সংবাদে র‌্যাবের অভিযানিক দলটি মোড়াকরি এলাকার বলভদ্র ব্রিজের উত্তর পাশে রাস্তার ওপর পৌঁছে চেকপোস্ট পরিচালনা করে ঢাকাগামী রুপালী বাংলা যাত্রীবাহী পরিবহনকে সংকেত দিয়ে থামিয়ে গাড়ির ভেতরে তল্লাশিকালে ৩ ব্যক্তির অস্বাভাবিক আচরণ পরিলক্ষিত হয়। তাদের অস্বাভাবিক আচরণের কারণ জানতে চাইলে তারা জানায়, তাদের সাথে থাকা ব্যাগের ভেতর গাঁজা রয়েছে। তাৎক্ষণিক ওই পরিমাণ গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের ও জব্দ করা গাঁজাসহ তাদেরকে লাখাই থানায় হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর