শনিবার, ১৩ জুন, ২০২৬, ঢাকা

কারিগরি শিক্ষার প্রসারে জোর দিচ্ছে সরকার: বিমানমন্ত্রী

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ১২ জুন ২০২৬, ১০:২৭ পিএম

শেয়ার করুন:

Biman Minister Dhakamail
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। ছবি: ঢাকা মেইল

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ভঙ্গুর শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়নের পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষার প্রসারে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এ ছাড়া বর্তমান সরকার দেশের সব নাগরিকের জন্য আধুনিক, যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শুক্রবার (১২ জুন) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে 'এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিম' শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বলেন, ‘এবারের বাজেটে শিক্ষা খাতে ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকার প্রস্তাব রাখা হয়েছে। শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বাড়াতে এবং জনগণের কল্যাণ ও দেশের উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে।’

নারী শিক্ষার গুরুত্ব প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে নারী শিক্ষার বিকল্প নেই। অভিভাবকদের সচেতনতা ও ইতিবাচক মনোভাব নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

মন্ত্রী আরও বলেন, ‘বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন সংস্থায় নারী কর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।’


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘নারীদের উচ্চশিক্ষা আরও সহজলভ্য করতে স্নাতক পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার প্রস্তাব বাস্তবায়নে কাজ করছে সরকার। আগামী বাজেটে নারীশিক্ষা সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে।’

শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘সরকার যখন নারীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে উদ্যোগ নিচ্ছে, তখন শিক্ষকদেরও ছাত্রীদের প্রতি আরও যত্নশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

প্রতিনিধি/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর